0


একটা পিচ্চি বাচ্চা তার মায়ের সাথে বেড়াতে গেছে এক পার্টিতে... ঐখানে যাওয়ার পর ছেলে সবার সামনে চিকার করে বলছে,”আম্মু আমি হিসি করবো মা তাকে হিসু শেষে বললো,”বাবা এর পর থেকে এইভাবে বলবা না, বলবা যে -আমি গান গাইবো

তো একদিন গভীর রাতে ছেলেটি তার বাবাকে ঘুম থেকে ডেকে বলছে, “বাবা আমি গান গাবো
বাবা তো অবাক, এতরাতে ছেলে তার ঘুম ভাঙ্গিয়ে বলছে সে গান গাবে !
বাবা এখন অনেক রাত, সবাই ঘুমে; তুমি কালকে সকালে আমাকে গান শুনিও... “ বলার পরও ছেলে নাছোড় বান্দা
অগত্যা বাবা বললেন,” তুই কি গান গাবি তা আস্তে আস্তে আমার কানে গা দেখি..” ছেলে কি আর করবে ~বাবার কানে গান গাইলো !

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top